কুড়িগ্রামের চিলমারী উপজেলায় প্রেমঘটিত একটি ভিডিওকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্প্রতি উপজেলার রমনা ইউনিয়নের সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থাকা সত্ত্বেও এক যুবক হঠাৎ অন্যত্র বিয়ে করলে মানসিকভাবে ভেঙে পড়েন তার প্রেমিকা। পরে তিনি প্রেমিকের বাড়িতে গিয়ে দেখা করার চেষ্টা করেন।
ভাইরাল হওয়া ২৩ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, বাড়ির গেট বন্ধ পেয়ে কান্নাজড়িত কণ্ঠে ওই তরুণী বলেন, “দরজাটা একটু খোলো, আমি কথা বলব। তুমি তো বিয়ে করেছো, আমার তো আর কিছু করার নেই।” তার এই আবেগঘন কথায় আশপাশের মানুষও স্তব্ধ হয়ে যান।
ঘটনাটি গত বুধবার (১৫ এপ্রিল) ঘটেছে বলে জানা গেছে। পরে স্থানীয়রা ওই তরুণীকে তার পরিবারের জিম্মায় তুলে দেন।
এদিকে, ঘটনাটি কেউ মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে ভিডিওটি দ্রুত এলাকায় ভাইরাল হয়ে পড়ে।
এ বিষয়ে রমনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আশেক বলেন, “সরকারপাড়া আমার ইউনিয়নের মধ্যে। তবে গত দুই দিন ফেসবুকে না ঢোকায় বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। আমাকে কেউ জানায়নি।”