নাগেশ্বরীতে ৩ হোটেল-রেস্টুরেন্টকে জরিমানা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নিবন্ধন সনদ ও লাইসেন্স না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের অভিযোগে তিনটি হোটেল ও রেস্টুরেন্টকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২ আগস্ট) জেলা প্রশাসন, কুড়িগ্রামের উদ্যোগে উপজেলার সদর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে বগুড়া দই ঘর হোটেল, নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং এশিয়া সুইট অ্যান্ড রেস্টুরেন্টে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এসব প্রতিষ্ঠানের নিবন্ধন সনদ ও লাইসেন্স না থাকায় বাংলাদেশ হোটেল ও রেস্টুরেন্ট আইন, ২০১৪ অনুযায়ী পৃথকভাবে অর্থদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানগুলোকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পৃথকভাবে অর্থদণ্ড করা হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে জনস্বাস্থ্য সুরক্ষা, খাদ্যের মান নিশ্চিতকরণ এবং হোটেল-রেস্টুরেন্টে নিয়মনীতি প্রতিপালন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Share With