কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণঅধিকার পরিষদ থেকে অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকীকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
প্রার্থিতার এই ঘোষণায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে।রবিবার (২৭ জুলাই) মনোনয়ন উপলক্ষে উলিপুর উপজেলার দূর্গাপুর, পান্ডুল, থেতরাই, দলদলিয়া, তবকপুর, ধামশ্রেণি ইউনিয়ন ও উলিপুর পৌরসভা এলাকায় এক বিশাল মোটরসাইকেল শোডাউনের আয়োজন করা হয়।
শত শত মোটরসাইকেল আরোহী এতে অংশ নিয়ে প্রার্থীকে অভিনন্দন জানান এবং ব্যাপক জনসমর্থনের বহিঃপ্রকাশ ঘটান।
শোডাউন শেষে উলিপুর উপজেলা শাখার নতুন দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী।
এসময় উলিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, এই মনোনয়ন উলিপুরবাসীর প্রত্যাশা পূরণের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।