ফুলবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটিতে যুবদের অন্তর্ভুক্তি ও সক্ষমতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইউনিয়ন ও উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটিতে যুবদের অন্তর্ভুক্তি এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করে চাইল্ড, নট ব্রাইড প্রজেক্ট। কর্মশালাটি বাস্তবায়ন করে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এবং সহযোগিতা করে এনআরকে-টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাহামুদুল হাসান, সিএনবি প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী, ইসলামিক রিলিফ বাংলাদেশের কুড়িগ্রাম জেলা প্রকল্প ব্যবস্থাপক মো. ছাবেদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী, ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম, শিমুলবাড়ি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা বেলাল হোসেন, ফিল্ড ফ্যাসিলিটেটর আফরোজা হ্যাপী এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি শ্রী রনজিৎ রায়সহ অনেকে।

কর্মশালায় বক্তারা বলেন, বাল্যবিবাহ সমাজের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই সমস্যা নিরসনে যুবদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে প্রতিরোধ কমিটিতে যুবদের সম্পৃক্ততা বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ভুমিকা রাখবে।

এ সময় বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখায় উপজেলার ছয় ইউনিয়নের ১৮ জনকে কেস্ট (ছাতা) ও সনদপত্র প্রদান করা হয়।

Share With