রাজারহাটে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দলীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাজালাল সবুজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কফিল উদ্দিন।

বক্তারা পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Share With