রাজারহাটে সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে ৮শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ

কুড়িগ্রামের রাজারহাট প্রেসক্লাবের সহযোগিতায় সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে ভিক্ষুক,এতিম ও প্রতিবন্ধী সহ ৮শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার রাজারহাট প্রেসক্লাবে কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন, উপজেলা সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি ও রাজারহাট কারিগরি বাণিজ্যিক কলেজ অধ্যক্ষ আবুল হোসেন সরকার। রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু’র সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও সমকাল প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত কম্বল বিতরণে উপজেলা সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক চিন্ময় রায় পলাশ,সমকালের কুড়িগ্রাম প্রতিনিধি সুজন মোহন্ত ও অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ সহ সাংবাদিক ও সুহৃদগণ উপস্থিত ছিলেন।

কম্বল বিতরন অনুষ্ঠানে উপজেলা সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি অধ্যক্ষ আবুল হোসেন সরকার বলেন, সাংবাদিকদের এই আয়োজনের মত সমাজের অন্যান্য শ্রেণী পেশার মানুষদেরও এগিয়ে আসা উচিৎ। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তারা সামাজিক কর্মকান্ডে অবদান রাখার বিষয়টি সত্যিই আনন্দ দায়ক।

সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক চিন্ময় রায় পলাশ বলেন, আজকের মতো ভবিষ্যতেও সুহদ সহ রাজারহাট প্রেসক্লাবের সাংবাদিকগণ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অংশ গ্রহণ অব্যাহত রাখবেন বলে আশা করছি।

রাজারহাট প্রেসক্লাবের সভাপতি সরকার অরুন যদু বলেন, ভিক্ষুক-এতিম সহ ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করতে পেরে নিজেকে অনেক ভালো লাগছে।

Share With