রৌমারীতে মমতাজ হোসেন লিপিকে এমপি হিসেবে মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল

কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মমতাজ হোসেন লিপিকে কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী আংশিক) আসনের প্রার্থী হিসেবে মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা শহরে এ বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন এলাকা ঘুরে শেষে সমাবেশে পরিণত হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

অংশগ্রহণকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল—
“বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন সফল করতে মমতাজ হোসেন লিপিকে ২৮ কুড়িগ্রাম-৪ আসনের এমপি হিসেবে দেখতে চাই।”

বিক্ষোভকারীরা বলেন, মমতাজ হোসেন লিপি দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের পাশে থেকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তিনি দলের কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তাই এলাকাবাসীর একটাই দাবি— আসন্ন নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি থেকে তাকেই মনোনয়ন দেওয়া হোক।

স্থানীয় সূত্রে জানা গেছে, মমতাজ হোসেন লিপি দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির পাশাপাশি সমাজসেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তার নেতৃত্বে এলাকায় বিএনপির তৃণমূল সংগঠন নতুন করে সক্রিয় হয়েছে।

Share With