কুড়িগ্রামে শীতের তীব্রতা বেড়েছে, তাপমাত্রা নেমে ১৫.৮ ডিগ্রি

কুড়িগ্রাম জেলায় শীত জেঁকে বসেছে। শীতের দাপটে জবুথুবু হয়ে পড়েছে গোটা জনপদ। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত তীব্র শীত অনুভূত হয়।

ভোরবেলা কুয়াশায় ঢাকা থাকে চারদিক। শিশিরে ভিজে থাকে ফসলের মাঠ ও ঘাঁস। সকাল ও সন্ধ্যায় ঘর থেকে বের হওয়া মানুষজন গরম কাপড় ব্যবহার করেছে। শীত উপেক্ষা কৃষি কাজে ব্যস্ত সময় পাড় করছে কৃষকরা।

আজ বুধবার (১৯ নভেম্বর) সকাল ৬ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, গত ২ সপ্তাহ থেকে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে।

Share With