একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি কুড়িগ্রাম জেলা পুলিশের শ্রদ্ধা

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সকল ভাষা শহিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি মহান ভাষা আন্দোলনের শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামান, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম, পিপিএম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share With