কুড়িগ্রাম সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের সুবিধার্থে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এই সেবা প্রদানের ব্যয়ভার বহন করা হয়েছে।
ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সামিউল ইসলাম জীম এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ স্বাধীন ইসলাম এই উদ্যোগ গ্রহণ করেছেন। ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবাধ ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।

প্রাথমিকভাবে শিক্ষার্থীরা ইতোমধ্যেই এই সুবিধা গ্রহণ শুরু করেছেন। ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড হিসেবে নির্ধারণ করা হয়েছে KGCJCD123।
উদ্যোক্তারা জানিয়েছেন, বর্তমান সময়ে পড়াশোনা, তথ্য অনুসন্ধান এবং অনলাইনভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনায় ইন্টারনেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা আরও বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকা এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করাই ছাত্রদলের মূল লক্ষ্য।
ক্যাম্পাসের শিক্ষার্থীরা এই উদ্যোগকে প্রশংসা করে জানিয়েছেন, ফ্রি ওয়াইফাই তাদের পড়াশোনা এবং অনলাইন কার্যক্রমকে আরও সহজ করবে।