কুড়িগ্রামে শিক্ষার্থীদের গণিত চর্চায় আগ্রহ বৃদ্ধি ও মেধা বিকাশের লক্ষ্যে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম সদর উপজেলার দাশেরহাট উচ্চ বিদ্যালয়ে এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি, কুড়িগ্রামের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে চারটি গ্রুপে বিজয়ী মোট ১২ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন দাশেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলজার হোসেন, সহকারী শিক্ষক মিজানুর রহমান, এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি কুড়িগ্রামের সহকারী প্রোগ্রাম অফিসার ফাহমিদা হামিদ ও রিয়াদ উদ্দিন এবং সিএফই ভলান্টিয়ার রেজওয়ানুল হক নুরনবী প্রমুখ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের গণিতভীতি দূর করা, গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি, যুক্তিনির্ভর চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি এবং মেধা ও সৃজনশীলতার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।