কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শুক্রবার (১৩ মার্চ) বিকালে কলেজ মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসেন কায়কোবাদ, এবং বিশেষ অতিথি ছিলেন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি রোকন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা ও রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল শাহাদাত তানজিল।

এসময় প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী এবং কলেজের চারটি হোস্টেলের শিক্ষার্থীরা এতে অংশ নেন। ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে শহীদ রাষ্ট্রপতি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত সকলের পাশাপাশি প্রায় শতাধিক পথচারী ও শ্রমজীবীর মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকরা সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

Share With