কুড়িগ্রামে প্রজন্মের আয়োজনে তিন শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

‘জানুন আপনার রক্তের গ্রুপ, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন’—এ প্রতিপাদ্যে কুড়িগ্রামে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘প্রজন্ম’-এর আয়োজনে এবং ‘রক্ত চাহিদা’র সহযোগিতায় এ কর্মসূচিতে তিন শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে জেলার সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের গোপালের খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে আশপাশের এলাকার শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী তিন শতাধিক মানুষ অংশ নেন।

কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন জানান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের এমন উদ্যোগ তাদের জন্য বেশ উপকারী হয়েছে। অনেকেই আগে নিজেদের রক্তের গ্রুপ জানতেন না। এ কর্মসূচির মাধ্যমে সহজেই তা জানতে পেরেছেন। পাশাপাশি জরুরি প্রয়োজনে রক্তের গ্রুপ জানা থাকলে দ্রুত রক্তদাতা খুঁজে পেতে সুবিধা হবে বলেও মনে করেন তারা।

আয়োজকরা জানান, মানুষের মধ্যে রক্তের গ্রুপ জানা এবং স্বেচ্ছায় রক্তদানের বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে রক্তের প্রয়োজন হলে যেন মানুষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন, সে বিষয়টি বিবেচনায় রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এ সময় ‘প্রজন্ম’-এর উপদেষ্টা ও আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *