উত্তরা থেকে মহিলা যুবলীগের কুড়িগ্রাম জেলা সভাপতি গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ মহিলা যুবলীগের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মারসাদ আক্তার খুকিকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর সোয়া একটার দিকে উত্তরা পশ্চিম থানার ৫ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে মারসাদ আক্তার খুকিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মারসাদ আক্তার খুকি ইডেন মহিলা কলেজ ছাত্র সংসদের সহ-মিলনায়তন সম্পাদিকা এবং কলেজ শাখার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলেও জানিয়েছে পুলিশ।

তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *