ভিতরবন্দ ডিগ্রি কলেজে নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ

ভিতরবন্দ স্নাতক মহাবিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়ায় কলেজের সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও গোপনীয়তার অভিযোগ তুলে প্রতিবাদী বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী নিয়োগ পরীক্ষার্থী ও  সচেতন এলাকাবাসী।

শনিবার (২১ নভেম্বর) মহাবিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ও কলেজ চত্ত্বরে  বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

​কর্মসূচিতে অংশ নেয়া নিয়োগ প্রত্যাশীরা অভিযোগ করেন, কলেজের সভাপতি ও জেলা দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) বজলুর রশিদ ও অধ্যক্ষ ফারুক হোসেন আহমেদ অর্ধকোটি টাকার বিনিময়ে কোনো ধরণের স্বচ্ছতা ও প্রতিযোগিতা ছাড়াই গোপনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার অপচেষ্টা চালায়। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে প্রথম দফায় আমরা আবেদন করি। পরে সময়ক্ষেপণ করে সেই নিয়োগ পরীক্ষা অজ্ঞাত কারণে বাতিল করা হয়। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে  আমাদেরকে পুনরায়  জানানোর প্রতিশ্রুতি দেয় অধ্যক্ষ। কিন্তু পরবর্তীতে আমাদেরকে না জানিয়ে গোপনে সংবাদপএে নিয়োগ বিজ্ঞপ্তি ছাপিয়ে তা গোপন করে। পরে নিজেদের পছন্দের লোকজনকে নিয়োগ দেয়ার চুড়ান্ত করে।

​মানববন্ধনে বক্তারা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে-চুপিসারে সম্পন্ন করা নিয়োগ প্রক্রিয়া বাতিল করা, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সবার আবেদনের সুযোগ নিশ্চিত করা এবং স্বচ্ছ, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নিয়োগ প্রক্রিয়া চালু করা।

​মানববন্ধন চলাকালে ‘গোপন নিয়োগ নয়, সবার জন্য সমান সুযোগ চাই’ এবং ‘যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করো’ লেখা সংবলিত ব্যানার প্রদর্শন করা হয়। এতে স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন-মো. শাহানুর আলম, কে এম মিনহাজুল ইসলাম বিকাশ, আব্দুর রাজ্জাক রাজ প্রমুখ। 

অনিয়মের ব্যাপারে কলেজর অধ্যক্ষ ফারুক হোসেন আহমেদ বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে নিয়োগ প্রক্রিয়া ও নিয়ম মেনে সকল কার্যক্রম সম্পন্ন করা হবে। পছন্দের প্রার্থীদের নিয়োগদানের অভিযোগ সত্য নয় বলে তিনি জানান।”

এব্যাপারে কলেজ গভার্নিং বডির সভাপতি 

অ্যাডভোকেট বজলুর রশিদ কোন মন্তব্য করতে অস্বীকার করেন। 

এ সময় উপস্থিত নিয়োগ নির্বাচনী বোর্ডের সদস্য -জাতীয় বিদ্যালয়ের প্রতিনিধি মিয়া মো. আল হারুন, পরিচালক (পরিবহন) ও উপ রেজিস্ট্রার (সংস্থাপন শাখা) শফিকুল ইসলাম গণমাধ্যম কর্মীদের সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *