কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা ব্রিজে মালবাহী ট্রলি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মালবাহী ট্রলিটির সংঘর্ষ হয়।
জানা যায়, দুর্ঘটনার পর স্থানীয়রা অটোরিকশায় থাকা যাত্রীদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।