কুড়িগ্রামে কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রাথমিক বাছাইয়ের দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত

কুড়িগ্রামে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ এর প্রাথমিক বাছাই পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে এ কার্যক্রম সম্পন্ন হয়।

“সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ বাছাইপর্বে দ্বিতীয় দিনে প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীরা ২০০ মিটার দৌড়, পুশআপ, লংজাম্প ও হাইজাম্প ইভেন্টে অংশগ্রহণ করেন।

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম বাছাই কার্যক্রম পরিদর্শন করে উত্তীর্ণ প্রার্থীদের তৃতীয় দিনের জন্য শুভেচ্ছা জানান। তিনি বলেন, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে মেধাবী ও পেশাদার পুলিশ সদস্যের বিকল্প নেই।

তিনি আরও বলেন, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অসদুপায় বা তদবিরের চেষ্টা করলে তা প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এ সময় তিনি প্রার্থী ও অভিভাবকদের দালাল ও প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান এবং কেউ কোনো প্রলোভনের শিকার হলে নিকটস্থ থানায় যোগাযোগের পরামর্শ দেন।

তিনি জানান, বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ এবং বহুস্তরের মনিটরিংয়ের মাধ্যমে সম্পন্ন হয়।

এসময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদল ও নিয়োগ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আগামী ১৭ এপ্রিল তৃতীয় দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট (PET)-এর আওতায় ১৬০০ মিটার দৌড় (পুরুষ), ১০০০ মিটার দৌড় (নারী), ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং ইভেন্টে অংশগ্রহণ করবেন।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *