রৌমারীতে ৬ বোতল বিদেশি মদসহ একজন গ্রেপ্তার

কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে ৬ বোতল বিদেশি মদসহ মোঃ আলম মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর রৌমারী ইউনিয়নের রসুলপুর গ্রামে এ অভিযান চালানো হয়। এ সময় গ্রেপ্তার আলম মিয়ার বসতঘরের খাটের নিচ থেকে ৩৭৫ মিলিলিটার ধারণক্ষমতার ৬ বোতল অফিসার চয়েস ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আলম মিয়া রসুলপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে। এ বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে তিনি সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।

এ ঘটনায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *